ব্যাচেলরদের কষ্ট অনুভব করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৈশাখী টিভিতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক মেস মেম্বার আবশ্যক। লিখেছেন দিব্যেন্দু উদাস, পরিচালনা করেছেন তন্ময় তানসেন। অভিনয় করছেন শাহেদ। কথা হলো তাঁর সঙ্গে। বাইরে নাকি?হ্যাঁ। আজ (সোমবার) কোনো শুটিং নেই। নিজের কিছু কাজ জমে আছে। সেগুলোই করছি।তন্ময় তানসেনের সঙ্গে এবারই প্রথম কাজ করেছেন?আমার আর এই নাটকের পরিচালকের শুরুটা প্রায় একই সঙ্গে হয়েছে। তাই আমাদের সম্পর্কটাও অনেকটা বন্ধুর মতো। প্রথম দিকে আমি মডেলিং করতাম আর ও গান করত। একসময় আমি চলে আসি অভিনয়ে এবং ও নাটক নির্মাণ শুরু করে। ও কিন্তু ভালো ভালো কিছু নাটক করেছে। আমিও তার একটি এক ঘণ্টার নাটকে অভিনয় করেছি। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি—এখন পর্যন্ত তা টিভিতে দেখানো হয়নি। এরপর তার মেস মেম্বার অবশ্যক নাটকে অভিনয় করেছি। সেই হিসেবে প্রথমই বলতে পারেন। ‘মেস মেম্বার আবশ্যক’ নাটকে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।ঢাকা শহরে ব্যাচেলরদের দুর্ভোগের জীবন নিয়ে নাটকের গল্প। হাস্যরসের মধ্য দিয়ে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নাটকে তুলে ধরা হয়েছে। কাজ করার সময় তো অনেক মজা হয়। দেখা যায়, একটা দৃশ্যের কাজ শেষ করে সবাই মিলে অনেকক্ষণ শুধুই হাসি। ঢাকা শহরের ব্যাচেলরদের কষ্টের জীবনের ব্যাপারে আমার কোনো অভিজ্ঞতা নেই। নাটকটিতে কাজ করতে গিয়ে তা বেশ অনুভব করছি।ঈদের কাজ শুরু করেছেন?কয়েকটা নাটকের কাজ করেছি। তবে তা কখন দেখানো হবে—তা নিশ্চিত করে বলতে পারছি না। গত ঈদেও অনেকগুলো নাটকে কাজ করেছিলাম। পরে দেখি, ছয়টি নাটক প্রচারিত হয়েছে। ওখান থেকেও কিছু নাটক এবার ঈদে দেখানো হবে। কয়েকটি ধারাবাহিকের কাজ করছি—স্বপ্নবাজার, গুলশান এভিনিউ ও লাইফ ইজ বিউটিফুল। চলচ্চিত্রের কোনো খবর আছে?চলচ্চিত্রে আর নিয়মিত হওয়া হলো না। ইচ্ছাটাও সেভাবে কাজ করেনি। ছবিতে অভিনয়ের জন্য যথেষ্ট সময় দিতে হয়। নাটকের ব্যস্ততার কারণে চলচ্চিত্রে সময় দেওয়া সম্ভব না। তাই এ মুহূর্তে আর ওদিকে যাওয়া হচ্ছে না।