ব্যাট-বলের সেরারা
ক্রিকেট দলগত খেলা। কিন্তু শেষ পর্যন্ত সাফল্য লিখে দেয় ব্যক্তিগত নৈপুণ্যই। ব্যক্তিগত নৈপুণ্যগুলো এক সুতোয় গাঁথলে পরেই আসে দলগত সাফল্য। এবারের বিশ্বকাপেও ব্যাট হাতে সফল হয়েছেন অনেকে। অনেকে সফল হয়েছেন বল হাতে। বিশ্বকাপের সফল পাঁচ ব্যাটসম্যান ও ছয় বোলারকে নিয়ে এই বিশেষ আয়োজনব্যাটসম্যানতিলকরত্নে দিলশান শ্রীলঙ্কারান ৫০০, গড় ৬২.৫০, সর্বোচ্চ ১৪৪সেরা ব্যাটসম্যান হওয়ার দৌড়ে শচীন টেন্ডুলকারের সঙ্গে দিলশানের লড়াইটা জমেছিল বেশ। শেষ ম্যাচে ৩৩ রান করে ৫০০ রান করে হয়েছেন এই বিশ্বকাপের সেরা রান সংগ্রাহক। প্রত্যাশা মতোই ব্যাটিং করেছেন দিলশান, জিম্বাবুয়ে ও ইংল্যান্ডে বিপক্ষে দুটি সেঞ্চুরিসহ করেছেন আরও দুটি ফিফটি। উপুল থারাঙ্গার সঙ্গে তাঁর উদ্বোধনী জুটি প্রতিপক্ষকে ভুগিয়েছে বেশ। দুটি দ্বিশত রানের জুটি গড়েছেন এই দুজন। বল হাতে সুযোগ পেলেই এনে দিয়েছেন ব্রেক থ্রু। জিম্বাবুয়ের বিপক্ষে ১৪৪ রান করার পর নিয়েছিলেন ৪ উইকেট। দুবার হয়েছেন ম্যান অব দ্য ম্যাচ।শচীন টেন্ডুলকার ভারতরান ৪৮২, গড় ৫৩.৫৫, সর্বোচ্চ ১২০অবশেষে বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ হলো টেন্ডুলকারের। ফাইনালে না পারলেও পুরো টুর্নামেন্টেই ভালো খেলেছেন এই মাস্টার ব্যাটসম্যান। খেলা দেখে মনেই হয়নি তাঁর বয়স ৩৭ হয়ে গেছে। একমাত্র ব্যাটসম্যান হিসেবে বিশ্বকাপে দুই হাজার রান করা টেন্ডুলকার এই বিশ্বকাপেও করেছেন ২টি সেঞ্চুরি। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে। ২০১১ বিশ্বকাপে ভারতের পক্ষে সবচেয়ে বেশি ৮টি ছক্কা মেরেছেন টেন্ডুলকারই।কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কারান ৪৬৫, গড় ৯৩.০০, সর্বোচ্চ ১১১একজন যোগ্য অধিনায়কের মতোই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাঙ্গাকারা। ব্যাটিং, কিপিং ও অধিনায়কত্ব—তিন ভূমিকাতেই সফল লঙ্কান অধিনায়ক। একটি সেঞ্চুরি ও তিনটি ফিফটিতে ৪৬৫ রান করেছেন। টুর্নামেন্টের সবচেয়ে ভালো ব্যাটিং গড় (৯৩.০০) সাঙ্গাকারার। নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি ম্যাচেই ম্যাচসেরা হওয়া সাঙ্গা উইকেটের পেছনেও ছিলেন সমান তৎপর। ১০টি ক্যাচ ও ৪টি স্টাম্পিং করে হয়েছেন এবারের সেরা উইকেটরক্ষক।জোনাথন ট্রট ইংল্যান্ডরান ৪২২, গড় ৬০.২৮, সর্বোচ্চ ৯২৬২, ১৬, ৯২, ৫২, ৬৭, ৪৭ ও ৮৬—এই বিশ্বকাপে ইংল্যান্ডের সবচয়ে সফল ব্যাটসম্যান ট্রটের রান। এবারের আসরের সবচেয়ে ধারাবাহিক ব্যাটসম্যান ট্রট। কোনো সেঞ্চুরি না করলেও সাত ম্যাচের পাঁচটিতেই করেছেন ফিফটি। তবুও ক্ষমা পাননি ইংলিশ মিডিয়ার সমালোচনা থেকে। স্ট্রাইকরেট ৮০.৮৪ হলেও বিশ্বকাপে ইংল্যান্ডের ব্যর্থতার জন্য তাঁকেও দায়ী করছেন অনেকে। সবচেয়ে কম ইনিংসে ১০০০ রান করার রেকর্ড করেছেন এবারই।উপুল থারাঙ্গা শ্রীলঙ্কারান ৩৯৫, গড় ৫৬.৪২, সর্বোচ্চ ১৩৩সেরা পাঁচের সবচেয়ে কম আলোচিত খেলোয়াড় থারাঙ্গা করেছেন দুটি সেঞ্চুরি। জিম্বাবুয়ে ও ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি ও কেনিয়ার বিপক্ষে অপরাজিত ৬৭ রান করেছেন এই বাঁ হাতি ব্যাটসম্যান। দিলশানের সঙ্গে দুটি দ্বিশত রানের জুটি গড়ে ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ ৬টি দ্বিশত রানের অংশীদার হয়েছেন থারাঙ্গা।বোলারশহীদ আফ্রিদি পাকিস্তানউইকেট ২১, গড় ১২.৮৫, সেরা ৫/১৬চার-ছয়ে দর্শক মাতাবেন, আনন্দ দেবেন, দলের প্রয়োজনে জ্বলে উঠবেন—‘বুম-বুম’ শহীদ আফ্রিদিকে নিয়ে পাকিস্তান সমর্থকদের এটাই ছিল প্রত্যাশা। পাকিস্তান অধিনায়ক ব্যাট হাতে একেবারেই নিষ্প্রভ। তবে জ্বলে উঠেছেন বল হাতে। ৮ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। দুবার পেয়েছেন ৫ উইকেট, দুবার ৪ উইকেট।জহির খান ভারতউইকেট ২১, গড় ১৮.৭৬, সেরা ৩/২০ডেল স্টেইন, শন টেইটদের মতো গতিতারকা ছিলেন। তার পরও গত দু-তিন বছরে বিশ্বের সেরা পেসার হিসেবে জহিরকেই ভোট দিয়েছেন অনেকে। এবারের বিশ্বকাপে ভারতের ‘দুর্বল’ বোলিং আক্রমণের ভার বলতে গেলে একাই তুলে নিয়েছিলেন নিজের কাঁধে। হরভজন সিং, শ্রীশান্ত, মুনাফ প্যাটেলদের ব্যর্থতা ঢেকেছেন জহির। ৯ ম্যাচে তাঁর উইকেট ২১টি। ইনিংসের শেষের দিকে অনেক ম্যাচেই করেছেন অসাধারণ বোলিং।টিম সাউদি নিউজিল্যান্ডউইকেট ১৮, গড় ১৭.৩৩, সেরা ৩/১৩বিশ্বকাপ শুরুর আগে টিম সাউদিকে নিয়ে খুব একটা আলোচনা হয়নি। তবে নীরবে নিজের কাজ ঠিকই করে গেছেন। তাঁর বলে গতি-সুইং দুটোই ছিল। ৫ বা ৪ উইকেট নেই, তবে ৮ ম্যাচে ১৮ উইকেট নিয়ে নিজেকে তুলে ধরেছেন বড় মঞ্চে। রবিন পিটারসন দক্ষিণ আফ্রিকাউইকেট ১৫, গড় ১৫.৮৬, সেরা ৪/১২রবিন পিটারসন আলোয় আসবেন—বিশ্বকাপের আগে অনেকেই ভাবতে পারেননি। ইংল্যান্ডের বিপক্ষে বোলিং ওপেন করে সফল হওয়ার পর মুখে মুখে তাঁর নাম চলে এল। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে নিয়েছেন ৩ উইকেট। মোট উইকেট ১৫টি। বাংলাদেশের বিপক্ষে নিয়েছেন ১২ রানে ৪ উইকেট। মুত্তিয়া মুরালিধরন শ্রীলঙ্কাউইকেট ১৫, গড় ১৯.৪০, সেরা ৪/২৫টেস্ট-ওয়ানডে, দুই ধরনের ক্রিকেটেই সর্বোচ্চ উইকেট তাঁর। তবে মুত্তিয়া মুরালিধরন নিজের শেষ বিশ্বকাপে প্রভাব ফেলতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বে ২৫ রানে ৪ উইকেট বিশ্বকাপে তাঁর সেরা বোলিং। ম্যাচ খেলেছেন সবগুলোই (৯টি), উইকেট ১টি। পরশু ফাইনালে ভারতের বিপক্ষে কোনো উইকেট নেই। যুবরাজ সিং ভারতউইকেট ১৫, গড় ২৫.১৩, সেরা ৫/৩১এবারের বিশ্বকাপ কার হবে? আর যাই হোক, যুবরাজ সিংয়ের নামটা শোনা যায়নি। বিশ্বকাপের আগে কিছুদিন তাঁর সময়টা এতই বাজে গিয়েছে যে যুবরাজকে বিশ্বকাপ দলে না নেওয়ার কথাও উঠেছিল। প্রথম দুই ম্যাচের একটিতে ব্যাট করতে হয়নি, বল হাতেও বলার মতো কিছু নেই। দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে ভালো করলেও বল হাতে অনুজ্জ্বল। কিন্তু পরের ম্যাচগুলোতে ব্যাট-বলে ঝলক। টুর্নামেন্ট-সেরা যুবরাজ নিয়েছেন ১৫ উইকেট।