ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাহুবলের পুটিজুরী ফ্রেন্ডসকাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা গত জানুয়ারি পুটিজুরি মাঠে অনুষ্ঠিত হয়।খেলা শেষে মোশাহিদ আহমেদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাহুবল উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. মুদ্দত আলী। বক্তব্য দেন আবুল কালাম, কাওছার আখঞ্জি, মঞ্জুর আলী প্রমুখ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মেহেদী হাসান ও শহিদুল ইসলাম এবং রানার্সআপ মঞ্জুরুল ইসলাম ও খন্দকার জসিমের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।