ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলা সাবরেজিস্ট্রি অফিস চত্বরে গত ২৮ নভেম্বর ব্যাডমিন্টন প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফর রহমান। এ উপলক্ষে এক সভা উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল হক, শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মোকাদ্দেম আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এ কে এম লুৎফর রহমান, তৌহিদুর রহমান, প্রদীপ মোহন্ত প্রমুখ। ১৬টি দল খেলায় অংশ নিয়েছে। ১৬ ডিসেম্বর চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে।