ব্যারিমোরের পার্টিতে পুলিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ৩১ অক্টোবর ছিল হ্যালোইন উত্সব। দুনিয়ার অনেকেই বছরের এই দিনটি পালন করেন বিভিন্ন আনন্দ-উত্সবের মধ্য দিয়ে। সেই দলে ছিলেন হলিউড তারকা ড্রিউ ব্যারিমোরও। একটি পার্টি দিয়েছিলেন হলিউড হিলের নিজ বাড়িতে। বন্ধুবান্ধব অনেকেই জড়ো হয়েছিলেন সেখানে। নাচ-গান-ফুর্তির কমতি ছিল না মোটেও। কিন্তু ঝামেলা বাধল পাড়া-প্রতিবেশীদের কারণে। আশপাশের বাড়ির লোকেরা পুলিশকে খবর দিলেন, ব্যারিমোরের বাড়ি থেকে অসহ্য শব্দ আসছে! ব্যস, ঘটনাস্থলে হাজির পুলিশ। জেরার মুখে পড়লেন বাড়ির মালিক। তবে পুলিশের সব কথা মেনে নেওয়ার পর আর বিশেষ কোনো ঝামেলায় পড়েননি ব্যারিমোর। ওয়েবসাইট।