ব্যারিস্টার রফিককে ‘ভারসাম্যহীন’ বললেন কামরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হককে দায়িত্বশীল কথা বলার আহ্বান জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম।আজ শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত এক আলোচনা সভায় কামরুল এ আহ্বান জানান। ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমুদ্র বিজয় ও সরকারের সাফল্য’ শীর্ষক এ আলোচনার আয়োজন করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদ।অনুষ্ঠানে কামরুল ইসলাম বলেন, ‘ব্যারিস্টার রফিক-উল হক বলেছেন সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের অর্থ কেলেঙ্কারির ঘটনা ধামাচাপা দিতে ইলিয়াসকে অপহরণ করা হয়েছে। কোনো ভারসাম্যহীন ব্যক্তি ছাড়া এ কথা কেউ বলতে পারেন না।’আইন প্রতিমন্ত্রী অভিযোগ করে বলেন, ‘বিএনপির নেতা এম ইলিয়াসকে বলির পাঁঠা বানানো হচ্ছে। তার নিখোঁজের ঘটনাকে ইস্যু সৃষ্টি করে বিরোধী দল দেশে নৈরাজ্য এবং গণতন্ত্রকে হত্যা করতে চাচ্ছে।’ অনুষ্ঠানের প্রধান অতিথি ইউসুফ হুমায়ুন বলেন, ‘রাজনৈতিক, ব্যবসায়িক ও পারিবারিক যেকোনো কারণেই ইলিয়াসকে অপহরণ করা হতে পারে। বিএনপির উচিত, আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য-উপাত্ত দিয়ে সাহায্য করা, যাতে করে ইলিয়াস আলীকে আল্লাহর রহমতে সুস্থ শরীরে আমাদের মাঝে ফিরিয়ে আনা যায়।’বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব পরিষদের সভাপতি আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখর, ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সেলিম প্রমুখ।