ব্যালট পেপার কেন্দ্রের বাইরে নেওয়ায় যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়াডাঙ্গায় দর্শনা পৌরসভা নির্বাচনে শ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ব্যালট পেপার নেওয়ার অভিযোগে টোটন (৩০) নামের এক যুবককে ছয় মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তিনি ওই শ্যামপুর গ্রামের বাসিন্দা।চুয়াডাঙ্গার বিচারিক হাকিম শাহীনুর রহমান আজ বৃহস্পতিবার সকাল ১০টায় এ আদেশ দেন। আদেশের পরপরই ওই যুবককে চুয়াডাঙ্গার সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে।দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বরত উপপরিদর্শক আরিফুর রহমান জানান, টোটন ভোট দিতে গিয়ে ব্যালট বাক্সে না ফেলে বাইরে বের হলে পুলিশ তাঁকে আটক করে। এরপর ম্যাজিস্ট্রেট তাঁর বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন।