ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় কেন্দ্র বাতিল, মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরপুরের শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের ভেলুয়া উচ্চবিদ্যালয় কেন্দ্রের ভোট গ্রহণ বাতিল করেছে প্রশাসন।পুলিশ সূত্র জানায়, গতকাল শনিবার রাত আটটার দিকে ফলাফল ঘোষণার একপর্যায়ে দুই পক্ষের সমর্থকেরা দরজা জানালা ভাঙচুর করে ভেতরে প্রবেশ করে এবং ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনিয়ে নেয়। ফলে রাতেই ওই কেন্দ্রের ফলাফল স্থগিত ঘোষণা করা হয়। পরে ওই নির্বাচনী কেন্দ্রটি বাতিল করে উপজেলা প্রশাসন।এদিকে এ ঘটনায় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. ফরহাদ আলী আজ রোববার বাদী হয়ে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১০০ জনকে আসামি করা হয়।কেন্দ্র বাতিলের খবরের সত্যতা নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌফিক আল মাহমুদ বলেন, ‘ব্যালট পেপার ও ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার অভিযোগে শ্রীবরদীর মোট চারটি কেন্দ্র বাতিল করা হয়েছে।’শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিনুর রহমান আজ বিকালে প্রথম আলোকে বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।