ব্যালটে সিল মারার অভিযোগে এসআইকে সরিয়ে নেওয়া হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভার কলেজ কেন্দ্রে ব্যালট পেপারে সিল মারার অভিযোগে আবদুর রাজ্জাক নামের একজন উপপরিদর্শককে (সশস্ত্র) দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এলাকার লোকজন অভিযোগ করে একজন প্রার্থীর পক্ষে তিনি ব্যালটে সিল মারছিলেন।ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, স্থানীয় লোকজনের এমন অভিযোগের পর তিনি ঘটনাস্থলে গিয়ে ব্যালট পেপারের মুড়ি বইয়ে সিল দেখতে পান। তিনি জানান, এটা ওই পুলিশ কর্মকর্তার দায়িত্ব নয়।ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম জানান, এ অভিযোগে উপপরিদর্শক আবদুর রাজ্জাককে সরিয়ে নেওয়া হয়েছে। তবে তিনি কোনো প্রার্থীর পক্ষে সিল মারেননি। সহকারী প্রিসাইডিং কর্মকর্তার অনুরোধে তিনি মুড়ি বইয়ে সিল মেরেছেন। সাভারে ৬২টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। বেলা একটা পর্যন্ত সেখানে ৩৫ শতাংশের বেশি ভোট পড়েছে বলে প্রিসাইডিং কর্মকর্তারা জানান।