ব্রডওয়েতে হুডিনি হচ্ছেন হিউ জ্যাকম্যান
দীর্ঘ সময় পরে হলিউডের অভিনেতা হিউ জ্যাকম্যান ব্রডওয়েতে ফিরছেন। অবশ্য এ ফেরা অভিনয়ের প্রয়োজনেই। ৪৩ বছর বয়সী এ তারকা অভিনেতা ব্রডওয়ের মঞ্চে একটি নাটকের মূল চরিত্রে অভিনয় করবেন বলেই জানা গেছে। এ নাটকে হিউ জ্যাকম্যান বিখ্যাত জাদুকর হুডিনির নামভূমিকায় অভিনয় করবেন বলেই জানিয়েছে যুক্তরাজ্যের সংবাদমাধ্যমগুলো।যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ফিমেলফার্স্টের এক খবরে জানা গেছে, হুডিনিকে নিয়ে এ নাটক লিখবেন অস্কারজয়ী আরন সরকিন, যা ২০১৩ থেকে ২০১৪ সালের মধ্যে ব্রডওয়ের মঞ্চে আসবে। স্টিফেন সোয়ার্টজ, যিনি ‘উইকেড’-এর সংগীতায়োজন করেছিলেন, তিনিই এ নাটকের গীত ও সংগীত করবেন।উল্লেখ্য, হলিউডের জনপ্রিয় অভিনেতা হিউ জ্যাকম্যান সর্বশেষ ব্রডওয়েতে অভিনয় করেছিলেন ২০০৯ সালে। কিথ হাফের ‘আ স্টিডি রেইন’ নামের সেই নাটকে হিউ জ্যাকম্যান ছাড়াও অভিনয় করেছিলেন ‘বন্ড’ তারকা ড্যানিয়েল ক্রেইগ।