ব্রডগেজ ইঞ্জিন উদ্বোধন করলেন হাসিনা-প্রণব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সফররত ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি আজ মঙ্গলবার বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতীয় ঋণে কেনা ব্রডগেজ ইঞ্জিন ও ট্যাঙ্ক ওয়াগন যৌথভাবে উদ্বোধন করেছেন। খবর বাসসের।রাজধানীর ক্যান্টনমেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে মন্ত্রী, উপদেষ্টা, দুই দেশের হাইকমিশনার এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্যান্টনমেন্ট স্টেশনকে আজ ফুল ও অন্যান্য উপকরণ দিয়ে সাজানো হয়। উদ্বোধন অনুষ্ঠানের আগে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোহাম্মাদ আবু তাহের ভারতীয় ঋণে বাংলাদেশ রেলওয়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।তিনি বলেন, ভারতের দেওয়া ১০০ কোটি ডলার ঋণের আওতায় রেলওয়েতে ৭৩ কোটি ৬০ লাখ ডলারের বিনিময়ে ১৪ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ৬৩ কোটি ডলার ব্যয়ে ১১টি প্রকল্পের কাজ চলছে।বাংলাদেশ রেলওয়ে পুরোনো ইঞ্জিনের স্থলে নতুন ইঞ্জিন সংযোজনের জন্য দুটি চুক্তির আওতায় ভারতের আরআইটিইএস থেকে ২৬টি ব্রডগেজ ইঞ্জিন কিনবে। এ ছাড়া ভারতের টেঙ্মাকো থেকে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে তেল সরবরাহের জন্য ১৬৫টি ব্রডগেজ ট্যাঙ্ক ও ছয়টি ব্রেকভ্যান কেনা হবে বলেও জানান তিনি। উল্লে¬খ্য, ২০১০ সালের ১০ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা নয়াদিল্লি সফর করেন। সে সময় দুই দেশের মধ্যে স্বাক্ষরিত যৌথ ইশতেহারের সিদ্ধান্তের আলোকে বাংলাদেশের রেলওয়ের অবকাঠামোগত উন্নয়ন এবং ব্রডগেজ ও মিটারগেজ ইঞ্জিন ও ওয়াগান ক্রয়সহ বাংলাদেশের জন্য ১০০ কোটি ডলার ঋণের ঘোষণা দেয় ভারত।