ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে চীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রহ্মপুত্র নদে বাঁধ নির্মাণ করে বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুত্ প্রকল্প স্থাপনের জন্য চীন সরকারের ওপর চাপ প্রয়োগ করছেন চীনের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।আজ বুধবার হিন্দুস্তান টাইমস অনলাইন জানিয়েছে, ব্রহ্মপুত্র নদ যেখানে দক্ষিণ দিকে বাঁক নিয়ে ভারত ও বাংলাদেশে প্রবাহিত হয়েছে, সেখানেই বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে চীন।গত সোমবার ব্রিটিশ-কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তিব্বত গবেষক তাশি সেরিং চীনের সরকারি ওয়বসাইটের সূত্র দিয়ে এই প্রকল্পের একটি সম্ভাব্য মানচিত্র অনলাইনে প্রকাশ করেছেন।সেরিং লিখেছেন, মতুয়ার কাছেই চীনের ৩৮ হাজার মেগাওয়াটের বিদ্যুেকন্দ্র স্থাপনের সম্ভাবনা রয়েছে। তিনি জানান, বসন্তকালে ভারতের যখন পানির প্রয়োজন হবে, তখন চীন সেই পানি ধরে রাখবে এবং বর্ষাকালে সেই পানি ছেড়ে দেবে।সেরিং জানান, এই প্রকল্প ভারত ও বাংলাদেশের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এতে নদীর গতিপথ পরিবর্তনের চেয়েও ভূমিকম্পের মাত্রা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে।