ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপরে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার পাঁচ সে. মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা, তিস্তা, দুধকুমার, সোনাভড়িসহ ১৬টি নদ-নদীর পানি বিপৎসীমার কাছ দিয়ে প্রবাহিত হওয়ায় জেলায় বন্যা দেখা দিয়েছে।বন্যায় জেলার দুই শতাধিক চরে পানি ওঠায় দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। হাজার হাজার হেক্টর জমির ধান ও অন্যান্য ফসল তলিয়ে গেছে। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু তাহের প্রথম আলো ডটকমকে বলেন, চলতি মাসের শুরু থেকেই বৃষ্টিপাত এবং উজানের পাহাড়ি ঢলে জেলায় বন্যা দেখা দিয়েছে। তিনি বলেন, গত ১৫ ঘণ্টায় পানি বেড়েছে ২২ সে. মি.।