ব্রাক্ষণবাড়িয়ায় দুই দলের সংঘর্ষে অনুষ্ঠিত হয়নি ঈদের জামাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কেদেরখোলা গ্রামে ঈদের জামাত শুরুর সময় নিয়ে দুই দলের সংঘর্ষে প্রায় অর্ধ শতাধিক লোক আহত হয়েছে। আহতদের নবীনগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের কারণে সেখানে আর ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।সকাল সাড়ে ৯টায় ঈদ জামাত শুরুর সময় নিয়ে কথা কাটাকাটির জের ধরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।