প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সদ্যসমাপ্ত কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিলেও এক ধাপ উপরে উঠেছে ব্রাজিল। ফিফার সর্বশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে ব্রাজিলের অবস্থান চতুর্থ। তবে একই পর্যায় থেকে বিদায় নিলেও আগের মতো দশম স্থানেই আছে ফুটবলের আরেক পরাশক্তি আর্জেন্টিনা।রেকর্ড ১৫ বারের মতো কোপা জয় করা উরুগুয়ের উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। ১৩ ধাপ উপরে উঠে দেশটির অবস্থান এখন পঞ্চম। র্যাঙ্কিংয়ে সেরা তিন দল স্পেন, হল্যান্ড ও জার্মানির অবস্থানে কোনো পরিবর্তন আসেনি। ওয়েবসাইট।সেরা দশ:১. স্পেন ২. হল্যান্ড ৩. জার্মানি ৪. ব্রাজিল ৫. উরুগুয়ে ৬. ইংল্যান্ড ৭. পর্তুগাল ৮. ইতালি ৯. ক্রোয়েশিয়া ১০ আর্জেন্টিনা।