ব্রাজিলে ইউনূসের সামাজিক ব্যবসায় আগ্রহী প্রেসিডেন্ট দিলমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলে সামাজিক ব্যবসা চালু করতে চান সে দেশের প্রেসিডেন্ট দিলমা রৌসেফ। বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে তিনি তাঁর আগ্রহের কথা জানিয়েছেন।প্রায় দেড় ঘণ্টাব্যাপী বৈঠকে ব্রাজিলের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানে সামাজিক ব্যবসা কীভাবে সহায়তা করতে পারে, তা ব্যাখ্যা করেন অধ্যাপক ইউনূস। ব্রাজিলে কীভাবে সামাজিক ব্যবসা শুরু করা যায়, তা জানতে চান প্রেসিডেন্ট দিলমা। ইউনূসের সঙ্গে আরও বৈঠক করে বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে এবং একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করতে দুই মন্ত্রীকে নির্দেশ দেন প্রেসিডেন্ট।অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য গ্রামীণের শক্তি দই উৎপাদন ও বিপণনের বিষয়টি পছন্দ করেন প্রেসিডেন্ট দিলমা। ব্রাজিলের শিশুদের জন্য একই ধরনের একটি প্রকল্প নেওয়ার জন্য তিনি ইউনূসের প্রতি আহ্বান জানান।দিলমা জানান, সামাজিক ব্যবসাবিষয়ক একটি অনুষদ প্রতিষ্ঠার জন্য তিনি দেশের শীর্ষস্থানীয় একটি বিশ্ববিদ্যালয়কে আহ্বান জানাবেন। এ বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান ও গবেষণা করবে ওই অনুষদ।আগামী নভেম্বরে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অনুষ্ঠেয় সামাজিক ব্যবসাবিষয়ক সম্মেলনে অংশ নিতে দিলমাকে আমন্ত্রণ জানান অধ্যাপক ইউনূস। প্রেসিডেন্ট এই আমন্ত্রণ গ্রহণ করেন।প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক এবং একটি সম্মেলনে যোগ দিতে গত মঙ্গলবার তিন দিনের সফরে ব্রাজিলে যান শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। বিজ্ঞপ্তি।