ব্রাজিলে গুলিতে ১২ শিশুকে খুনের পর বন্দুকধারীর আত্মহত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলে রিও ডি জেনেরিও নগরে একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে ১২টি শিশু শিক্ষার্থী নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার ওই বন্দুকধারী স্কুলে ঢুকে বেপরোয়া গুলি চালিয়ে শিশুদের হত্যা করে। পরে তিনি ওই বন্দুক দিয়েই আত্মহত্যা করেন।পুলিশ জানিয়েছে, বন্দুকধারীর নাম ওয়েলিংটন ডি ওলিভিইরা। তিনি ওই স্কুলেরই একজন সাবেক শিক্ষার্থী। কর্মকর্তারা জানান, ওলিভিইরা বক্তৃতা দেওয়ার কথা বলে স্কুলে ঢুকে পড়েন এবং তাঁর সঙ্গে দুটি বন্দুক ছিল। এরপরই তিনি এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকেন। এতে ১২ শিক্ষার্থী নিহত ও ১৩ শিক্ষার্থী আহত হয়। পুলিশের ধারণা, ওলিভিইরা মানসিক ভারসাম্যহীন ছিলেন। ব্রাজিলে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। প্রেসিডেন্ট দিলমা রুসেফ গতকাল ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে ঘটনার ব্যাপারে মন্তব্য করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি এ সময় সবাইকে নিহত শিশুদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালনের অনুরোধ করেন। দিলমা বলেন, ‘এ ধরনের অপরাধের নজির আমাদের দেশে নেই। ভবিষ্যতে আমরা সবাই সম্মিলিতভাবে এমন সহিংসতা প্রতিরোধ করতে সক্ষম হব।