ব্রাজিলে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ব্রাজিলে মৃতের সংখ্যা বেড়ে ৩৩৫—এ দাঁড়িয়েছে।দেশটির প্রধান নগর রিও ডি জেনিরো এবং তার আশপাশের এলাকায় গতকাল বুধবার বন্যা ও ভূমিধসে এ প্রাণহানির ঘটনা ঘটে। এর মধ্যে পার্বত্য তেরেসোপোলিস এলাকায় ভূমিধসে ১৪৬ ব্যক্তি এবং নোভা ফ্রিবাগো শহরে কমপক্ষে ১৫৫ ব্যক্তি এবং পেট্রোপোলিসে ৩৪ জন নিহত হয়েছে। এর আগে ব্রাজিলের সাও পালো নগরে বন্যা থেকে সৃষ্ট ভূমিধসে ১৩ ব্যক্তির প্রাণহানির খবর জানা যায়।বন্যার কারণে সরকার তেরেসোপোলিসে জরুরি অবস্থা জারি করেছে। সেখানে কমপক্ষে এক হাজার মানুষ গৃহহীন এবং অনেকেই নিখোঁজ রয়েছে। উদ্ধারকারীরা নিখোঁজদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রোসেফ গতকাল বুধবার বন্যাক্রান্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন । রয়টার্স ও বিবিসি