ব্রাজিলে ভারী বর্ষণে নিহত কমপক্ষে ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের দক্ষিণাঞ্চলে গতকাল শনিবার ভারী বর্ষণ থেকে সৃষ্ট ভূমি ধস ও অন্যান্য দুর্ঘটনায় কমপক্ষে ১০ ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির উদ্ধারকারী বিভিন্ন সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স আজ এ তথ্য জানিয়েছে।ভারী বর্ষণ ও ভূমি ধসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দক্ষিণাঞ্চলের ইগরেজিনহা ও নভো হামবুর্গ শহর। এই দুটি শহরেই নিহত হয়েছেন আটজন। এদের মধ্যে তিনটি শিশুও রয়েছে। এ ছাড়া অন্য এলাকায় এক ব্যক্তি বিদ্যুতায়িত হয়ে এবং অপর এক কৃষক বাড়ি ধসে মারা গেছেন। উদ্ধারকর্মীরা বলছেন, ওই এলাকায় এখনো দুই ব্যক্তি নিখোঁজ রয়েছেন। তাঁদের উদ্ধারে অভিযান অব্যাহত চলছে। তবে ধারণা করা হচ্ছে, তাঁরা বেঁচে নেই।