ব্রাজিলে ভূমিধসে ১৩ জনের প্রাণহানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবল বৃষ্টিপাতের ফলে বন্যা ও ভূমিধসে ব্রাজিলের সাও পাওলো শহরে কমপক্ষে ১৩ ব্যক্তির প্রাণহানি ঘটেছে।ব্রাজিলের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দেশটির সর্ববৃহত্ শহর সাও পাওলোর রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। প্রধান সড়কগুলোতে দেখা দিয়েছে তীব্র যানজট।গত সোমবার থেকে দেশটিতে বন্যা দেখা দেয়। এ বন্যায় বেশ কয়েটি ভূমিধসের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ব্রাজিলের রাষ্ট্রীয় টেলিভিশনে এ বন্যা পরিস্থিতিকে অরাজক অবস্থা বলে অভিহিত করা হয়েছে। বিবিসি।