ব্রাজিলে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫ (ভিডিও)
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলের একটি প্রদেশে আজ রোববার বাস ও ট্রাকের সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, স্থানীয় কর্মকর্তারা দাবি করেন, ব্রাজিলের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মিনাস গেরাইস প্রদেশে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন নিহত হয়েছে। কর্মকর্তারা বলেন, দুর্ঘটনার সময় চালকসহ ওই বাসে ৫৪ জন যাত্রী ছিল। আহত ব্যক্তিদের উদ্ধারকারী হেলিকপ্টারের মাধ্যমে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। কিন্তু প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি একটি গাড়িকে ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।