ব্রাজিলের বাজার থেকে ২ লাখ গাড়ি তুলে নিচ্ছে ভক্সওয়াগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাড়ির পেছনের চাকার সমস্যার জন্য ব্রাজিলের বাজার থেকে প্রায় দুই লাখ গাড়ি তুলে নিচ্ছে ভক্সওয়াগন। ২০০৯ সালের জুলাই মাসের আগে তৈরি নোভো গোল ও নোভো ভয়েজ মডেলগুলোর পেছনের চাকার বিয়ারিংগুলোতে যথেষ্ট গ্রিজ লাগানো হয়েছে কি না সে ব্যাপারে নিশ্চিত হতে চায় কোম্পানিটি।ভক্সওয়াগন বলছে লুব্রিক্যান্টের যদি অভাব থাকে তবে চাকাগুলো আটকে যেতে পারে। সবচেয়ে খারাপ ক্ষেত্রে সেগুলো ঢিলে হয়ে যেতে পারে, এমনকি খুলেও যেতে পারে। স্থানীয় বাজারের জন্য ব্রাজিলেই গাড়িগুলো তৈরি করা হয়। ব্রাজিল ভক্সওয়াগনের তৃতীয় বৃহত্তম বাজার। গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান হোন্ডা বিশ্বব্যাপী বিভিন্ন বাজার থেকে তার বেশ কয়েকটি মডেলের গাড়ি তুলে আনার পাশাপাশি এয়ার ব্যাগ-সংশ্লিষ্ট ত্রুটির কারণে উত্তর আমেরিকার বাজার থেকে আরও চার লাখ ৩৭ হাজার ৭০০ গাড়ি তুলে নেওয়ার ঘোষণা দেওয়ার এক দিন পরেই ভক্সওয়াগন এ ঘোষণা দিল।