ব্রাভোর বদলি দেবেন্দ্র বিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখন পর্যন্ত ওয়ানডে খেলেননি, তবে প্রথম শ্রেণীর ২০ ম্যাচে ৮২ উইকেট নেওয়া দেবেন্দ্র বিশু আগে থেকেই নির্বাচকদের নজরে ছিলেন। অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর ইনজুরি এখন বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখাচ্ছে গায়ানার ২৫ বছর বয়সী লেগ স্পিনারকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে গিয়ে হাঁটুতে চোট পাওয়া ব্রাভো এরই মধ্যে দেশে ফিরে গেছেন। তাঁর বদলি হিসেবে দলে ঢুকতে পারেন বিশু।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড এখন বিশুর খেলার ব্যাপারে আইসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদনের অপেক্ষায়। আইসিসির অনুমোদন মিললে হয়তো বিশ্বকাপে ওয়ানডে অভিষেক হয়ে যেতে পারে বিশুর। ২০০৮ সালে বিশু প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেকেই নজর কাড়েন আলাদাভাবে। প্রথম কয়েকটি মৌসুমেই চারবার নেন ৫ উইকেট করে, একবার ১০ উইকেটও নিয়েছেন ম্যাচে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে হয়েছেন ম্যান অব দ্য সিরিজ। ওয়েবসাইট।