ব্রাসেলসে চীন ও জাপানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান ও চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও গতকাল সোমবার বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে সাক্ষাৎ করেছেন। গত মাসে দুই দেশের মধ্যে বিরোধপূর্ণ একটি ছোট্ট দ্বীপে জাপানের একটি টহল জাহাজকে ইচ্ছাকৃতভাবে আঘাত করার অভিযোগে চীনের একটি ট্রলারের নাবিককে জাপান আটক করার পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এর পর দুই দেশের নেতাদের মধ্যে এটাই প্রথম সাক্ষাৎ। ওই দ্বীপটি নিয়ে দুই দেশের মধ্যে গত পাঁচ বছর ধরে বিরোধ চলে আসছে। তবে গতকালের স্বল্প সময়ের ওই সাক্ষাতে উভয় নেতাই দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রয়োজনীয়তার বিষয়ে কথা বলেন।গতকাল সোমবার এশিয়া ও ইউরোপের ৪৬টি দেশের প্রতিনিধিরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এশিয়া ইউরোপ মিটিংয়ে (এএসইএম) যোগ দিয়েছেন। চীন আজ পৃথকভাবে ইউরোপীয় নেতাদের সঙ্গে মুদ্রানীতির ব্যাপারে আলোচনার জন্য বৈঠকে বসবে।জাপানের মুখপাত্র ও গণযোগাযোগ দপ্তরের ডেপুটি কেবিনেট সেক্রেটারি নুরিউকি সিকাতা এই সাক্ষাতকে নৈশভোজের পর অপ্রত্যাশিত সাক্ষাত্ হিসেবে উল্লেখ করে বলেন, দুই নেতাই উভয় দেশের সম্পর্ক উন্নয়নের ব্যাপারে সম্মত হয়েছেন।পূর্ব চীন সাগরে একটি দ্বীপ নিয়ে শক্তিধর এই দুই দেশের মধ্যে বিরূপ সম্পর্ক বিরাজ করছে। চীন দ্বীপটির নাম দিয়েছে দিয়াওইউ। তবে জাপানের কাছে দ্বীপটি সেনকাকু আইল্যান্ডস নামে পরিচিত। বিবিসি।