ব্রাহ্মণপাড়ায় ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলায় আজ বুধবার বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। ত্রিপক্ষীয় সংঘর্ষের আশঙ্কায় প্রশাসন এ সিদ্ধান্ত নিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে উপজেলা বিএনপির দুই পক্ষ আজ বিকেলে বিক্ষোভ মিছিলের জন্য প্রশাসনের কাছে আবেদন করে। একই সময়ে উপজেলা শ্রমিক লীগ সমাবেশের জন্য আবেদন করে। তিন পক্ষের সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে।ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল ইসলাম প্রথম আলো অনলাইনকে বলেন, পুলিশ সতর্ক অবস্থায় আছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আজিজুর রহমান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন।