ব্রাহ্মণবাড়িয়া হরতালের আওতামুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টর্নেডো আক্রান্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা ১৮ দলের ডাকা ৩৬ ঘণ্টা হরতালের আওতামুক্ত থাকবে। আজ মঙ্গলবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেওয়া হয়েছে।আগামীকাল বুধবার সকাল ছয়টা থেকে সারা দেশে টানা ৩৬ ঘণ্টার হরতাল আহ্বান করেছে ১৮ দল।আজ মঙ্গলবার বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টর্নেডোর ছোবলে বহু প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা ২৭ ও ২৮ মার্চের হরতালের আওতামুক্ত থাকবে। এ ছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলায় টর্নেডো উপদ্রুত এলাকায় ত্রাণকাজে নিয়োজিত সব যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।