ব্রাহ্মণবাড়িয়া হরতালের আওতামুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টর্নেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা ১৮ দলের ডাকা আগামীকালের সকাল-সন্ধ্যা হরতালের আওতামুক্ত থাকবে। আজ সোমবার বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।আজ বিএনপির সহদপ্তর সম্পাদক আবদুল লতিফের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, টর্নেডোর ছোবলে বহু প্রাণহানিসহ ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে ব্রাহ্মণবাড়িয়া জেলা আগামীকালের হরতালের আওতামুক্ত থাকবে। এ ছাড়া, ব্রাহ্মণবাড়িয়া জেলায় টর্নেডো উপদ্রুত এলাকায় ত্রাণকাজে নিয়োজিত সব যানবাহন হরতালের আওতামুক্ত থাকবে।