ব্রাহ্মণবাড়িয়ায় গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার গণজাগরণ মঞ্চ, আওয়ামী লীগের কার্যালয়সহ বিভিন্ন জায়গায় আজ সোমবার ককটেলের বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিস্ফোরণের ঘটনায় পুরো শহরে আতঙ্ক বিরাজ করছে।প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ বিকেল সোয়া পাঁচটার দিকে গণজাগরণ মঞ্চে পর পর ১০টি ককটেলের বিস্ফোরণ ঘটে। এ ঘটনার পরপর গণজাগরণ মঞ্চ পরিদর্শন করেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।এ ছাড়া, রাত পৌনে নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়া শহরের হালদারপাড়া এলাকায় আওয়ামী লীগের কার্যালয়ের সামনে চারটি বিস্ফোরণে ওই কার্যালয়ের কাচের জানালা ভেঙে গেছে। তবে এগুলো ককটেল না বোমার বিস্ফোরণ, তা জানা যায়নি।পুলিশ সুপার জানান, আতঙ্ক তৈরির উদ্দেশ্যেই কোনো কুচক্রী মহল এসব ঘটিয়েছে। গণজাগরণ মঞ্চসহ শহরের সর্বত্র অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।