ব্রাহ্মণবাড়িয়ায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ের কাছে আজ বুধবার সকাল সাড়ে নয়টার দিকে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিশা পরিবহনের একটি বাসের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা আশুগঞ্জগামী মায়ের আশীর্বাদ পরিবহন নামের আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস দুটি দুমড়ে-মুচড়ে যায়। এ দুর্ঘটনায় উভয় বাসের চালকসহ ৫০ জনের বেশি আহত হয়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ও স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।এদিকে এ দুর্ঘটনার ফলে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (সার্জেন্ট) সারোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা দুর্ঘটনা-কবলিত বাস দুটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি।’