ব্রাহ্মণবাড়িয়ায় মার্কেটে আগুন, নয় দোকান পুড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া শহরের হকার্স মার্কেটে গতকাল শুক্রবার রাতে অগ্নিকাণ্ডে নয়টি তৈরি পোশাকের দোকান পুড়ে গেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানমালিকেরা দাবি করছেন।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গতকাল রাত পৌনে ১০টার দিকে একটি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব প্রথম আলো ডটকমকে জানান, এ ঘটনায় প্রায় এক থেকে দেড় কোটি টাকার মালামাল পুড়ে গেছে। হতাহতের ঘটনা ঘটেনি।