ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাতশালা রেলস্টেশন এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সাত-আটজন যাত্রী আহত হয়েছেন। আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে। চট্টলা ট্রেনের পরিচালক আবদুল্লাহ আল আমিন ও ব্রাহ্মণবাড়িয়ার রেলওয়ে স্টেশন মাস্টার অমৃতলাল সরকার প্রথম আলো ডটকমকে এ তথ্য জানান। প্রত্যক্ষদর্শীরা জানায়, ট্রেনটির পেছনের দিকের চারটি বগি লাইনচ্যুত হয়েছে। সব কটি বগিতেই যাত্রী ছিল।রেলওয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি।