ব্রাহ্মণবাড়িয়ায় ৩৭ টি পেট্রোল বোমা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার ঈদগাহ সংলগ্ন বালুর মাঠ থেকে ৩৭ টি পেট্রোল বোমা উদ্ধার করেছে র্যাব। আজ রোববার রাত পৌনে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এর অধিনায়ক মেজর আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি অভিযান চালিয়ে এ বোমা উদ্ধার করেন।উদ্ধারকৃত বোমাগুলো ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া থানার উপ-পরিদর্শক আব্বাস উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।