ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে পৌর নির্বাচন ১৩ মার্চ, ভাঙ্গায় ২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া ও ঝিনাইদহে পৌর নির্বাচনে ভোট গ্রহণ হবে ১৩ মার্চ। এরপর ২ এপ্রিল ভোট গ্রহণ হবে ফরিদপুরের ভাঙ্গায়। আজ মঙ্গলবার নির্বাচন কমিশন এই তিন পৌরসভার নির্বাচনের পুনঃতফসিল ঘোষণা করে।এর আগে আদালতের নির্দেশনায় কমিশন ভাঙ্গা ও ব্রাহ্মণবাড়িয়া এবং সহিংসতার কারণে ঝিনাইদহের নির্বাচন স্থগিত করেছিল। নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব আবদুল বাতেন জানান, নির্বাচনী সহিংসতার কারণে স্থগিত চট্টগ্রামের বারৈয়ার হাট, নোয়াখালীর কবিরহাট, যশোরের বাঘারপাড়া, ভোলার বোরহানউদ্দিন, হবিগঞ্জের নবীগঞ্জ ও জামালপুরের সরিষাবাড়িতে একটি করে কেন্দ্র বা ওয়ার্ডে ৯ মার্চ ভোট গ্রহণ হবে।তফসিল ঘোষিত ১০ ইউপি নির্বাচন হচ্ছে না: ভোটার তালিকা জটিলতার কারণে তফসিল ঘোষিত ১০টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে না। আজ নির্বাচনকমিশন থেকে এ তথ্য জানানো হয়েছে।ইউনিয়নগুলো হলো ভোলা সদরের রাজাপুর, কাচিয়া ও ইলিশা এবং বরগুনা আমতলীর পচা কড়ালিয়া, ছোট বগী, কড়ইবাড়িয়া, শারিকখালী, বড় বগী, নিশানবাড়িয়া ও সোনাকাটা।