ব্রাহ্মণবাড়িয়া বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দুই পক্ষ পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করায় সংঘর্ষের আশঙ্কায় শহরের কয়েকটি স্থানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন, জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্ত মঞ্চ এবং লোকনাথ উদ্যানে আজ মঙ্গলবার সকাল ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে।দলীয় সূত্রে জানা গেছে, শহরের আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে জেলা বিএনপির আহ্বায়ক হারুন আল রশিদের আহ্বানে আজ বেলা ১১টায় দলের জেলা সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্তু এই মিলনায়তনের সামনে জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্ত মঞ্চে ‘জেলা বিএনপি’র ‘ব্যর্থ আহ্বায়ক’ হারুন আল রশিদের পদত্যাগের দাবিতে বিএনপির তৃণমূল নেতা-কর্মীদের ব্যানারে একই সময়ে সমাবেশের ঘোষণা দেওয়া হয়। একই দাবির সমর্থনে লোকনাথ উদ্যানে সমাবেশ ডাকে শহর বিএনপি। দলের দুই পক্ষের এই পাল্টাপাল্টি কর্মসূচিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে প্রশাসন।ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোখলেছুর রহমান প্রথম আলোকে জানান, আইনশৃঙ্খলা রক্ষার্থে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।এদিকে গতকাল মিছিল-সমাবেশের মধ্য দিয়ে জেলা বিএনপির বিবদমান দুই পক্ষ ‘গণতন্ত্র হত্যা দিবস পালন’ করেছে।