ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে চারজনের মনোনয়নপত্র দাখিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের উপনির্বাচনে চারজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে।তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, বিএনপি মনোনীত প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামল, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম ভুঁঞা এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মনোনীত প্রার্থী গাজী সিরাজুল করিম।আজ রোববার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তাঁরা এই মনোনয়নপত্র দাখিল করেন।উপনির্বাচনের রিটার্নিং অফিসার ও কুমিল্লার উপনির্বাচন কমিশনার মো. আসলাম হোসেনের কাছে ওই চার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানা গেছে। বাসস।