ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৃথক ঘটনায় তিন নারী খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল শুক্রবার পারিবারিক ও অন্যান্য কলহের জের ধরে তিনটি পৃথক ঘটনায় তিনজন নারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে উপজেলার জাফরাবাদ গ্রামে দুই দল গ্রামবাসীর সংঘর্ষের সময় নিহত হন আশু বালা দাস (৬৫) নামের এক বৃদ্ধা। রাতে উপজেলার জাফরপুর গ্রামে হেলেনা বেগম (২৬) নামের এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করে নবীনগর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, হেলেনার আত্মীয়স্বজনেরা দাবি করেছে, শ্বশুরবাড়ির লোকজনই হেলেনাকে জবাই করে হত্যা করে। এদিকে শুক্রবার রাত আটটার দিকে উপজেলার কাজলিয়া গ্রামে প্রতিবেশীর সঙ্গে বচসার সময় খুন হন সুফিয়া বেগম (৪৫) নামের আরেক গৃহবধূ।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপক কুমার সাহা জানিয়েছেন, পুলিশ লাশগুলো উদ্ধার করে এই হত্যাকাণ্ডগুলোর ব্যাপারে তদন্ত শুরু করেছে। তবে এসব ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।