ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রশিবিরের দুই নেতাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্থানীয় ইসলামি ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে উপজেলা ছাত্রলীগ।বঙ্গবন্ধুর জন্মদিনের পোস্টারের ওপর ছাত্রশিবিরের পোস্টার লাগানোর অভিযোগে আজ শুক্রবার দুপুরে উপজেলা সদরে ছাত্রলীগের এক প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়।জানা গেছে, বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সরকারি তথ্য ও চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তর থেকে উপজেলা সদরের বিভিন্ন স্থানে বঙ্গবন্ধুর বিশালাকৃতির পোস্টার লাগানো হয়। কিন্তু গতকাল রাতে ওই পোস্টারের ওপর ছাত্রশিবিরের ব্যানারে ‘এ রাষ্ট্রীয় সন্ত্রাসের শেষ কোথায়?’ শীর্ষক পোস্টার লাগিয়ে দেওয়া হয়। এর প্রতিবাদে উপজেলা ছাত্রলীগ আজ দুপুরে এক বিক্ষোভ মিছিল বের করে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চঘাটে একটি প্রতিবাদ সমাবেশ করে শিবিরের ওই নেতাদের গ্রেপ্তারের দাবি জানায়।নবীনগর সরকারি কলেজের সাবেক জিএস খায়রুল আমিন সভায় সভাপতিত্ব করেন।এদিকে উপজেলার শিবির সভাপতির সঙ্গে টেলিফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।নবীনগর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুপক কুমার সাহা জানান, এ ব্যাপারে ছাত্রলীগের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।