ব্রাহ্মণবাড়িয়ায় জাল ভোট দিতে গিয়ে দুজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার নরসিংসার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় দুজনকে আটক করা হয়েছে। তাঁরা হলেন আমির হোসেন (২২) ও বায়েজীদ (১৫)। তাঁরা দুজনই বিএনপির কর্মী বলে অভিযোগে করেছেন স্থানীয় আওয়ামী লীগের কর্মীরা।কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আবদুর নুর প্রথম আলোকে জানান, পরিচয়পত্রের সঙ্গে তাঁদের ছবির মিল ছিল না। তাঁরা ভুয়া ভোটার। তাই তাঁদের আটক করে পুলিশে দেওয়া হয়েছে।ওই কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশের উপপরিদর্শক আবু জাফর প্রথম আলোকে জানান, ওই দুজন কোন দলের কর্মী এটা বিষয় নয়, তাঁরা ভুয়া ভোট দিতে এসেছিলেন, তাই তাঁদের আটক করা হয়েছে।