ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কোড্ডা এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।পুলিশ ও রেলসূত্রে জানা গেছে, তিতাস ব্রিজের পশ্চিম পাড় রেলপথ এলাকায় ভোর সাড়ে পাঁচটার দিকে ঢাকাগামী চট্টগ্রাম মেইলের নিচে কাটা পড়ে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে।আখাউড়া রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত খন্দকার প্রথম আলো অনলাইনকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।