ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতদের হাতে ৪ জন আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বড্ডাপাড়া গ্রামে এক ব্যবসায়ীর বাড়িতে গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে একটি ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো ছুরির আঘাতে বাড়ির মালিক কালিপদ দাসসহ চার সদস্য আহত হন। ডাকাতেরা ১০ ভরি স্বর্ণালংকার ও চারটি মোবাইল নিয়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারটি দাবি করেছে।কালিপদ জানান, গতকাল মধ্যরাতে ১৫-১৬ জনের মুখোশধারী একটি ডাকাতদল বাড়ির প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে স্বর্ণালংকার ও মোবাইল লুট করে।বাড়ির লোকজন চিত্কার করলে ডাকাতেরা তাঁদের ছুরি দিয়ে আঘাত করে। পরে ডাকাতেরা পালিয়ে যাওয়ার সময় আশপাশের লোকজন এগিয়ে এলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাস চন্দ্র সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।