ব্রাহ্মণবাড়িয়ায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৬, আটক ১৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকুট গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে দুই দফা সংঘর্ষে কমপক্ষে ২৬ জন আহত হয়েছেন। গতকাল রোববার ও আজ সোমবার এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দুই দিনে ১৮ জনকে আটক করেছে।প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও পুলিশ জানায়, গতকাল রাতে চিলোকুট গ্রামের বাসিন্দা জব্বার আলী ও আশকর আলীর পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। তখন পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে আটক করে। ওই ঘটনার জের ধরে আজ সকাল সাতটার দিকে উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পড়ে। দুই দফা সংঘর্ষে ২৬ জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ ঘটনাস্থল থেকে পুলিশ আরও আটজনকে আটক করেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হামিদুল ইসলাম জানান, আজ সকাল থেকে গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।