ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন।আজ রোববার সকালে মহাসড়কের আশুগঞ্জের সোহাগপুরে এ দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল ১০টায় আশুগঞ্জের সোহাগপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় মো. সোলেমান মিয়া (৬৫) নামের এক কৃষক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত সোলেমান সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের মীরহাটি গ্রামের বাসিন্দা।এদিকে একই সড়কে বিজয় নগর থানার রামপুরা বাসস্ট্যান্ডে রাস্তা পারাপারের সময় আজ সকাল নয়টায় শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের (ঢাকা মেট্রো ব-১১-১১১৩) চাকায় পিষ্ট হয়ে জাবের আলী (৩০) নামের এক যুবক গুরুতর আহত হন। পরে তাঁকে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হলে বেলা একটায় কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন।সরাইল বিশ্বরোড হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার জাহান নিজামী ঘটনার সত্যতা নিশ্চিত করে প্রথম আলোকে জানান, এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।