ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় আজ মঙ্গলবার ঢাকা-সিলেট মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার রামপুরা সেতুর কাছে আজ বেলা সাড়ে ১১টার দিকে মালবাহী একটি ট্রাকের নিচে চাপা পড়ে একজন ঘটনাস্থলে নিহত হন। তাঁর নাম উজ্জ্বল ঘোষ (৩০)। তিনি বিজয়নগরের রসুলপুর গ্রামের অরুণ ঘোষের ছেলে।গতকাল সোমবার রাতে একই মহাসড়কে সরাইল উপজেলার শান্তিনগর বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের চাপায় পড়ে অজ্ঞাত নামা এক যুবক (৩৫) ঘটনাস্থলে মারা যান। সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট সারওয়ার হোসেন দুর্ঘটনার দুটির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ব্যাপারে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।