ব্রাহ্মণবাড়িয়ায় প্রকাশ্যে পিটিয়ে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বশত্রুতার জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কুদ্দুস মিয়া (২৬) নামের এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার বায়েক ইউনিয়নের কুল্লাপাথর গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে নিহত কুদ্দুসের স্ত্রী বাদী হয়ে একটি মামলা করেছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অনেক দিন ধরেই একই গ্রামের মফিজুল ইসলামের সঙ্গে বিরোধ চলে আসছিল কুদ্দুসের। এরই জের ধরে গতকাল বিকেলে এলাকাবাসীর সামনে প্রকাশ্যে তাঁকে পিটিয়ে আহত করে মফিজুল ইসলামের লোকজন। মুমূর্ষু অবস্থায় তাঁকে স্থানীয় বায়েক ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।কুদ্দুসের অবস্থার অবনতি ঘটলে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত আটটার দিকে তিনি মারা যান।কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজি মো. শাখাওয়াত হোসেন প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে কুদ্দুসের স্ত্রী বাদী হয়ে থানায় মামলা করেছেন। তবে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।