ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে, নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার উজানিসারে বাস খাদে পড়ে গিয়ে দুজন নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।নিহত দুজনের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি। তবে এঁদের মধ্যে একজন নারী (৩৫) ও একজন পুরুষ (৪০) বলে জানা গেছে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা বাসটি কসবার কুটিচৌমুহিনীর দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে বাসটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। কসবা পুলিশ ফাঁড়ির দায়িত্বরত হাবিলদার রফিকুল ইসলাম প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, খবর পেয়ে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে।