ব্রাহ্মণবাড়িয়ায় মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তিসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে অনুষ্ঠিত হলো মুক্তিযুদ্ধের কবিতা আবৃত্তিসন্ধ্যা। স্বাধীনতা ও বিজয়ের ৪০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার একাডেমী মিলনায়তনে এই আবৃত্তিসন্ধ্যা অনুষ্ঠিত হয়। দেড় ঘণ্টার এই আবৃত্তি অনুষ্ঠানে মিলনায়তনভর্তি শ্রোতা মুক্তিযুদ্ধের কবিতার আবৃত্তি উপভোগ করেন। জেলা প্রশাসক মো. আবদুল মান্নান অচিন্ত্য সেনগুপ্তের ‘উদ্বাস্তু’ কবিতাটি আবৃত্তি করে অনুষ্ঠান শুরু করেন। এরপর তিতাস আবৃত্তি সংগঠন পরিবেশন করে দলীয় আবৃত্তি ‘বাংলাদেশ ৭১’। পরে একক আবৃত্তি করেন ফরিদা নাজমিন, মিলি চৌধুরী, বাছির দুলাল, হাবিবুর রহমান পারভেজ, পাভেল রহমান, মাসুদ রানা, সানজিয়া আফরিন, অমিতাভ চক্রবর্তী, তন্ময় চক্রবর্তী, লিপি রানী দাস ও সাকিলা নাসরিন। অনুষ্ঠানটির নির্দেশনা দেন বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মনির হোসেন।