ব্রাহ্মণবাড়িয়ায় মোটরসাইকেল আরোহী নিহত, মহাসড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার কামাউরা বাসস্ট্যান্ডের অদূরে আজ শনিবার বেলা দুইটার দিকে যাত্রীবাহী একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ছাড়া গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের অপর এক আরোহী।প্রাথমিক অবস্থায় নিহত ও আহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। এ ঘটনায় স্থানীয় জনতা কামাউরা বাসস্ট্যান্ডের অদূরে গতিরোধক নির্মাণের দাবিতে প্রায় দেড় ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ ছয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। আটকা পড়ে কয়েক শ গাড়ি। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেয়।সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (উপপরিদর্শক) মো. নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটিকে আটক করা সম্ভব হয়নি।’