ব্রাহ্মণবাড়িয়ায় রোববার হরতাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোট কারচুপির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় আগামী রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি।আজ বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে হরতাল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে আওয়ামী লীগের র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর কাছে ৩৯ হাজার ৮২০ ভোটে হেরেছেন বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব।