ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতা গুরুতর আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় সন্ত্রাসী হামলায় একজন আওয়ামী লীগ নেতা গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম গোলাম মাওলা ওরফে টিপু (৪২)। তিনি উপজেলার নাটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি। তাঁকে নবীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎ সা দেওয়া হচ্ছে।হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নাটঘরের বড়হিত গ্রামের কবরস্থানের কাছে ১০-১২ জন সশস্ত্র সন্ত্রাসী গোলাম মাওলার ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে বেধড়ক পিটিয়ে মৃত ভেবে ফেলে যায়। পরে স্থানীয় লোকজন গোলাম মাওলাকে মুমূর্ষু অবস্থায় নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ফুয়াদ রুহানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে জানান, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।