ব্রাহ্মণবাড়িয়ায় সালিস বৈঠকে সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের ভাদুঘর গ্রামে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সালিসি সভাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শেলু মিয়া (৬০) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছে কমপক্ষে পাঁচজন। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা করেছেন।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শেলু মিয়ার সঙ্গে তাঁর প্রতিবেশী আলাল মিয়ার পূর্ববিরোধ ছিল। এ নিয়ে ভাদুঘর গ্রামের কফিল উদ্দিনের বাড়িতে গতকাল সন্ধ্যায় একটি সালিস বৈঠক বসে। সেখানে হঠাত্ দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রতিপক্ষের হামলায় শেলু মিয়া আহত হন। জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক তাঁকে মৃত ঘোষণা করেন। আহত আরও পাঁচজন ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিত্সাধীন আছেন। সদর থানার উপপরিদর্শক (এসআই) কবির হোসেন প্রথম আলো অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় নিহতের মেয়ে নাজনীন আক্তার বাদী হয়ে আলাল মিয়াকে প্রধান আসামি করে চারজনের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।